
এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর ফেল থেকে পাস করেছে ২৬ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ বেড়েছে ২৬টি। আজ রোববার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এবার পুনর্নিরীক্ষণে আবেদন পড়েছে ৩৮ হজার ৪৩৭টি। আবেদনকারী ছিল ১৩ হাজার ২৬৪ জন। এর মধ্যে ২৭৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২৬ জন পরীক্ষার্থী এবং জিপিএ-৫ বেড়েছে ২৬টি।
এ প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, গত বছরের তুলনায় এবার আবেদন পড়েছে প্রায় ১৬ হাজার বেশি। গত বছর আবেদন পড়েছিল প্রায় ২২ হাজার। সে অনুযায়ী পুনর্নিরীক্ষণের ফলে খুব বেশি পরিবর্তন আসেনি। যদিও তারা দক্ষ পরীক্ষক নিয়োগ দিয়ে খাতা নিখুঁতভাবে পর্যালোচনা করিয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ জুলাই প্রকাশিত এসএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১১৪ শিক্ষার্থী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে