বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক শিক্ষিকা মারা গেছেন। তিনি সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক খায়রুন্নাহার।
তিনি জানান, হাসিনা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হলে গত রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। তবে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া তথ্যে মৃত্যুর সংখ্যা ছয়।
তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৩ জন, বামনায় ৮, পাথরঘাটায় ৯ এবং বেতাগী ও তালতলীতে ২ জন শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৫০ জন।
উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বরগুনা সদরে ৩ হাজার ১৭৯ জন, পাথরঘাটায় ১৭৫, বামনায় ১১৪, তালতলীতে ৫৭, আমতলীতে ৪৩ এবং বেতাগীতে ৩৮ জন রয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে। তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে