
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে জয়ী হলে বিরোধীদের আখের মেশিনে নিংড়িয়ে রস বের করার মতো করে পৌরসভার বিভিন্ন বিল আদায় করবেন বলে হুমকি দিয়েছেন এক মেয়র পদপ্রার্থী।
প্রার্থী নাজমুল আহসান নান্নু গত শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেন। তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও বক্তব্যে নাজমুল জানান, তিনি নির্বাচিত হলে যেসব ভোটার তাঁর পক্ষে কাজ করবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপক্ষে থাকবেন, তাঁদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেটসহ সব কাজ চোখের পলকে করে দেবেন। আর যাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন, তাঁদের আখের মেশিনে যেভাবে রস বের করা হয়; সেভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।
নাজমুলের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অপর প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান। তিনি নাজমুলের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রস্তুতিসভার নামে প্রচার চালানো এবং সভায় উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তোলেন।
মতিয়ার বলেন, ‘মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর ইন্ধনে তাঁর সন্ত্রাসী বাহিনী সরকারি জমি দখল করে স্টল নির্মাণ, পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসসহ আমার একাধিক কর্মী-সমর্থককে মারধর করে নির্বাচনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।’
অভিযোগের বিষয়ে নাজমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ‘আমি একটা জনসভার মধ্যে, পরে কথা বলব’ বলে কল কেটে দেন। পরে একাধিকবার কল করলেও আর রিসিভ করেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে