
বরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
বৃহস্পতিবার মশিউরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার জন্য বেতাগী উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মশিউরের মৌখিকভাবে সাত লাখ টাকায় চাকরির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি এই বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে অবহিত করেন।
এরপর পুলিশ সুপারের নির্দেশে এমন গোপন তথ্যের ভিত্তিতে বেতাগী থানা-পুলিশ মো. মশিউর রহমানকে আটক করে। পরে বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে চাকরিপ্রত্যাশী রনি মৃধার মা লুৎফা বেগম বাদী হয়ে মশিউরের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করলে ওই মামলায় মশিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার দেখায়।
মামলার বিষয় জানতে বাদীর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকেরা প্রতারণা করার সুযোগ পাবে না। পুলিশে চাকরি দেওয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মশিউর নামের এক ব্যক্তির নামে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই ব্যক্তিকে ওই মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে