বরগুনার পাথরঘাটায় পুকুরে ডুবে রবিউল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রবিউল একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
শিশুটির চাচা কাউয়ুম জানান, রবিউল দুপুরে ভাত খেয়ে বাড়ির পাশে তার চাচার বাড়ির কাছে বসে খেলা করছিল। এ সময় বাড়ির অন্যরা দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে রবিউলকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পেছনের পুকুরে রবিউলের একটি জুতা ভাসতে দেখে পুকুরে নেমে তল্লাশি করা হয়। রবিউলের বাবা সিদ্দিকুর রহমান পুকুর থেকে রবিউলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ দোলন জানান, শিশুটিকে বিকেল সাড়ে ৬টার দিকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে