
সাপ নামটিই যেন আতঙ্কের প্রতীক। বিষাক্ত হোক বা নির্বিষ, বেশির ভাগ মানুষই সাপ দেখলে ভয় পায়। তবে বরগুনার বেতাগী উপজেলায় ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। বসতঘরে ঢোকা প্রায় সাড়ে ১০ ফুট দীর্ঘ এক দাঁড়াশ সাপ মেরে না ফেলে জীবিত উদ্ধার করেছেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা। শুধু তা-ই নয়, স্থানীয়দের সচেতন করেছেন সাপটির উপকারিতা সম্পর্কেও।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের দুলাল জমাদ্দারের বাড়িতে। হঠাৎ করেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে বিশাল আকৃতির একটি দাঁড়াশ সাপ। খবর পেয়ে স্থানীয়রা লাঠি ও দেশীয় অস্ত্র হাতে সাপটিকে মারার জন্য এগিয়ে যান।
ঠিক তখনই উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম রসুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে না মারার অনুরোধ জানান এবং স্থানীয়দের সহায়তায় নিজেই সাপটি ধরে ফেলেন।
সাপটি হাতে নিয়ে তিনি স্থানীয়দের বলেন, ‘এই দাঁড়াশ সাপ বছরে ৭০ থেকে ৮০টি ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে। এটি বিষহীন এবং একেবারেই নিরীহ। এরা কৃষকের প্রকৃত বন্ধু।’ পরে বন বিভাগের সহায়তায় সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
গোলাম রসুল জানান, ‘বসতঘরে সাপ ঢোকার খবর শুনেই ঘটনাস্থলে যাই। অনেকেই না জেনে উপকারী এসব সাপগুলো মেরে ফেলে দেয়। তাই সচেতনতা বাড়াতে নিজেই সাপটি ধরে সবাইকে এর উপকারিতা বোঝাই।’
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা জালাল আহমেদ খান বলেন, ‘উদ্ধার করা দাঁড়াশ সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। ইঁদুর নিয়ন্ত্রণে দাঁড়াশ সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে