
বরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক তরুণের কাছ থেকে তিন লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
জানা গেছে, গত বছরের ১ নভেম্বর বরগুনার বেতাগী উপজেলার গ্যারামর্দন এলাকার জলিল গোলদারের নাতি মো. ইব্রাহিম গোলদারের কাছ থেকে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় করে প্রতারকেরা। তাঁরা বিকাশ ও ব্যাংকের মাধ্যমে কৌশলে মোট তিন লাখ টাকা হাতিয়ে নেয়।
মৌখিকভাবে পুরো ছয় লাখ টাকায় চাকরির চুক্তি হয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং প্রতারকেরা যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে মো. ইব্রাহিমের দাদা জলিল গোলদার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমের নেতৃত্বে একটি আভিযানিক দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সৈয়দ আহমেদ প্রিন্সকে ঢাকার উত্তরা এলাকা থেকে ৬ এপ্রিল গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে মনিরকে গাবুয়া এলাকা থেকে পরের দিন ৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গাবুয়া গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে সৈয়দ আহমেদ প্রিন্স ও বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্যারামর্দন এলাকার আমজাদ হোসেন খানের ছেলে মনির হোসেন খান এই প্রতারক চক্রের মূল হোতা। তারা একটি প্রতারক চক্রে সক্রিয় সদস্য। বিভিন্ন প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকেরা প্রতারণা করার সুযোগ পাবে না। প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে