
বরগুনার তালতলীতে পায়রা নদীর মাঝে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা-ছোটবগী বাজার নামক স্থানের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০) ও লবণগোলা গ্রামের আবদুল খালেক (৫০)।
ট্রলারে থাকা শ্রমিকেরা জানান, গতকাল বরগুনা ঘাট থেকে এফবি মায়ের দোয়া নামক একটি পণ্যবাহী ট্রলার তালতলীর উদ্দেশে রওনা দেয়। এ সময় ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙা-ছোটবগী নামক স্থানে গেলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারের মধ্যে পানি ঢুকে ট্রলারটি তলিয়ে যায়। ঘটনার সময় প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ সাতজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নদীতে ঝাঁপ দিয়ে তীরে ফেরা আবদুর রব মৃধা বলেন, ‘আমরা রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশে রওনা দিই। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে গেলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারে পানি উঠে যায়। সেই পানি অপসারণের জন্য নিখোঁজ দুজন ব্রিজের মধ্যে যায়। কিন্তু দ্বিতীয়বার আবার ঢেউ এলে ট্রলারটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার সময় আমরা পাঁচজন সাঁতরে বেঁচে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা দুজন উঠতে পারেননি।
আবদুর রব মৃধা আরও বলেন, ট্রলারে থাকা মালামাল জোয়ারের তোড়ে ভেসে গেছে। তবে কত লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।
তালতলীর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। রাতেই একটি ট্রলার নিয়ে নদী থেকে যতটুকু সম্ভব পণ্য উদ্ধার করেছি। তবে এখনো নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে