
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম রকি আলম (২৬)। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আহত যুবক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মানবিক বিবেচনায় তাঁকে উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ওই রোহিঙ্গা যুবক বাংলাদেশে আশ্রয়ে ছিলেন, নাকি নতুন করে প্রবেশ করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমি সীমান্ত এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আহত এক রোহিঙ্গা যুবককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।’
৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রোহিঙ্গা যুবক মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে তমব্রু এলাকায় চলে আসে। তাঁর অবস্থা গুরুতর বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে