
বান্দরবানে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের ৯টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা সদরে বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন সওজের জায়গা থেকে গাছগুলো কাটা হয়। সরকারি কোনো অনুমতি না নিয়েই জেলা শহরের বাজার এলাকার বাসিন্দা আশরাফ উল্লাহ বাচ্চু এই গাছগুলো কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন এলাকায় সওজের জায়গায় অন্তত ৩০ বছরের পুরোনো বেশ কিছু মেহগনি, গামারি ও কড়ই মূল্যবান গাছ ছিল। সেখান থেকে সাতটি গাছ পুরোপুরি কেটে ফেলা হয়েছে। আরও দুটি গাছ অর্ধেকের বেশি কাটা হয়েছে। পরে স্থানীয়দের বাধার মুখে অভিযুক্ত আশরাফুল্লাহ বাচ্চু ও তাঁর কাঠুরেরা পালিয়ে যান। গাছগুলো কেটে ফেলায় সড়কটিতে ভবিষ্যতে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অং শৈ প্রু মারমা বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সীমানার অভ্যন্তরীণ জায়গার গাছ। বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের ব্যাপারে আশরাফ উল্লাহ বাচ্চু বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো তাঁর নিজের নামীয় জায়গা থেকে কাটা হয়েছে। তবে গাছ কাটার আগে বন বিভাগের পূর্বানুমতি নেননি তিনি।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন বিভাগ, সড়ক বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে