
বান্দরবানের থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
‘হেডম্যান কারবারি একসঙ্গে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি’ এই প্রতিপাদ্যে বোমাং সার্কেল হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য আইনজীবী উবাথোয়াই মারমা, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বোমাং সার্কেলের হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সম্পাদক উনিংহ্লা মারমা প্রমুখ।
উপজেলা হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উবামং কারবারি, হেডম্যান শিমন ত্রিপুরা, পিটর কারবারি, ঞোহ্লা কারবারি, জ্ঞানলাল কারবারি প্রমুখ। সঞ্চালনা করেন হেডম্যান মুইশৈথুই মারমা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ১১টি মৌজাপ্রধান হেডম্যান, ২৪২টি গ্রামের প্রধান, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে