বান্দরবান জেলার চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যানপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুইজনসহ তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির সময় পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। ওখানের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলও বাকি দুই জনের লাশ ঘটনাস্থলেই পরে আছে।
এ বিষয়ে বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, `বিদ্যুতের ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়, সেখানের তারে জড়িয়ে তারা নিহত হয়েছেন।’
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ম্রো নারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে