বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা থানার দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)। তিনজনই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, পুলিশ-আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত কেএনএফের সহযোগীসহ ১০৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন–

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে