
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেছেন, ‘বর্তমান সরকার সব দেশ-গোষ্ঠীর সঙ্গে যৌক্তিক অধিকার রক্ষায় আন্তরিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবিন্দু ছাড় দেবে না।’
আজ বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়া ছড়িতে নবনির্মিত বিওপি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, ‘সীমান্তে তেলসহ সব চোরাকারবার কঠোরহস্তে ঠেকাতে হবে। বিজিবির সব সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে হবে।’
মোহাম্মদ আকসার খান আরও বলেন, ‘এই লক্ষ্যে পৌঁছাতে সীমান্ত বিজিবিকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। দেশের মানমর্যাদা অটুট রাখতে প্রাণান্ত চেষ্টা করতে হবে। আর এলাকার সর্বস্তরের মানুষ একই লক্ষ্যে বিজিবিকে সহায়তা করতে হবে। নচেৎ বিজিবির একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না।’
এ সময় রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস, এফআইজির কক্সবাজারের লে. কর্নেল মাহবুব, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় সবুজ চা-বাগান, পাহাড়, ঝরনা, ভেসে আসা পাথর আর স্বচ্ছ জলরাশি। গত কয়েক দিনের বৃষ্টিতে আরও অপরূপ সাজে সেজেছে শুষ্ক চা-বাগান, ঝরনা ও পাথরের নদী।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে শীতলক্ষ্যা নদী তীরের মাটি লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ডাম্প ট্রাক ও ইঞ্জিনচালিত নৌকাযোগে এসব মাটি যাচ্ছে ইটভাটায়। সেখান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ, মাটিখেকো চক্র অনেক প্রভাবশালী। আর প্রশাসনও এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না।
১ ঘণ্টা আগে
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা। সেই জুতার আঠার ঘ্রাণই যেন জানান দেয়—এখানে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী হাতে তৈরি জুতার কারখানা।
১ ঘণ্টা আগে
এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে