
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
৩৪ বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সীমান্তের তুইঙ্গাঝিরি বিওপি এলাকার ৩৯ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন জিরো লাইনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত কিশোর স্থানীয় বাইশফাঁড়ি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক জিরো পয়েন্ট অতিক্রম করে মিয়ানমারের ভেতরে গেলে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এর আগে ২৪ মে পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনজন তঞ্চঙ্গ্যা নিহত হওয়ার ঘটনা ঘটে। মাত্র ৮ দিনের ব্যবধানে একই এলাকায় আরেকটি প্রাণহানির ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আলম বলেন,`সীমান্ত এলাকায় প্রবেশ করতে বারবার নিষেধ করা হলেও কিছু মানুষ রাতের আঁধারে বা ঝুঁকিপূর্ণ পথে জিরো লাইনে প্রবেশ করছে, যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।' তিনি বলেন, বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ চলছে।
বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে