বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার দার্জিলিং পাড়ার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)। গতকাল মঙ্গলবার তাদের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়।
প্রিয়েল পালিত আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ২৪ নারীসহ ৮৪ জন সদস্যকে কারাগারে এবং এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময়ে পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে