
বাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহত তিনজন হলেন মজিবর গাজী, তাঁদের প্রতিবেশী রশিদ খান ও ইজিবাইকের চালক বাপ্পি।
মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তোমেজ উদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, সিয়ামরা তাঁদের এক আত্মীয়ের মরদেহ দেখতে ইজিবাইকে করে পিরোজপুর সদরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চার আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সিয়াম মারা যান। অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক থেমে ছিল। যার ফলে ইজিবাইক এবং বাসের চালক কেউ কাউকে দেখতে পাননি। গাড়ি দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে