
বাগেরহাটের শরণখোলা পূর্ব সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় দুটি ট্রলার, নৌকা, কীটনাশকসহ বিপুল মাছ ধরার জাল জব্দ করা হয়। আজ সোমবার আটক জেলেদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার ও আজ সোমবার দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খালে এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খাল থেকে দুটি ট্রলারসহ আট জেলেকে আটক করে।
আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। এ সময় বনরক্ষীরা জেলেদের কাছ থেকে ১১ বোতল কীটনাশক, বিপুল মাছ ধরার জাল, ৬৫০টি বড়শিসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে।
আটক জেলেরা হচ্ছেন সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭) ও আলী হাসান (৩৬)। তাঁদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।
অপরদিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গতকাল দিবাগত ভোররাতে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড়জাল।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে বন মামলা করা হয়েছে। আজ দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে