
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের কচুয়ার আ. ছালাম এবং বাগেরহাটের মোরেলগঞ্জের সন্ন্যাসী ছোটপরী এলাকার মো. জাকারিয়া।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। এ সময় বাসের সাইট বক্সের ভেতরে বস্তাবন্দী ককশিটে থাকা ১০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩১ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪৩ মিনিট আগে