
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জাকির খান (৫০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে তাঁর লাশ পাওয়া যায়।
জাকির খান পিরোজপুরের জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে।
জাকির খানের স্ত্রী নাসিমা বেগম জানান, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা মোরেলগঞ্জ কেজি স্কুল সড়কের মোল্লাবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। জাকির খান প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। আবার বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। সর্বশেষ গত বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু জানেন না বলে দাবি করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর স্ত্রী লাশ শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে