
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। মা-বোনসহ নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজকে খুব ভালো আছি। বহু বছর পর আল্লাহর রহমতে নানির বাড়িতে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এলাকায় আমার নানির বাড়ি।’ এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নানির বাড়ির মানুষদের কাছে আমি ভোট চাই।’
দিনাজপুর কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে তারেক রহমান বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারিভোগ চাল এবং লিচুকে বিশ্ববাজারে পৌঁছে দিতে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান করা হবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা সোয়া ৩টার দিকে বিরামপুর কলেজ মাঠে এসে উপস্থিত হন তারেক রহমান। ৩টা ৩৮ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন। প্রায় আধঘণ্টা বক্তব্য দেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান এবং দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিরামপুর পৌঁছে স্টেজের ওপর টুলে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় উপজাতি সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৯ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে