
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এমন মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনের পর আসামিদের ধরতে রাতেই নগরজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুল হক চৌধুরী বলেন, ‘এ ঘটনা নিয়ে নগরবাসীর শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বলেন ব্যর্থতা, সেটা আমরা মেনে নিয়েছি।’
গুলিবর্ষণকারীদের শনাক্ত করার দাবি করে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল বলেন, গুলিবর্ষণকারী ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার পর তাঁরা পাহাড়ি এলাকায় চলে গেছেন। তাঁদের আস্তানায় গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়েছে। তাঁরা অস্ত্র নিয়ে আসেননি। অস্ত্রগুলো শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছেন। সেগুলো চিহ্নিত করা হয়েছে।
এ সময় নগরীর ১০টি জায়গায় একসঙ্গে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে চার সন্ত্রাসী বাইরে থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে চলে যায়। ওই হামলার সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন।
একই বাড়ি লক্ষ্য করে গত ২ জানুয়ারি মাইক্রোবাসে আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছিল। এর পর থেকে সেই বাড়িতে পুলিশের পাহারা বসানো হয়। তখন বাড়ির সামনে থেকে গুলিবর্ষণ করা হলেও এবার সেখানে পুলিশি পাহারায় থাকায় বাড়ির পেছনে এসে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা।
সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, গত শনিবার ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে যে গুলির ঘটনা ঘটেছে, সে ঘটনায় নতুন করে থানায় কোনো মামলা হচ্ছে না। পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে আগে একবার মাইক্রোবাসে করে এসে গুলি করার ঘটনা ঘটেছিল। তখন তিনি চকবাজার থানায় একটি মামলা করেছিলেন। সে মামলায় পুলিশের হাতে চারজন গ্রেপ্তার আছেন। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। এ মামলার তদন্তের সঙ্গে শনিবার নতুন করে গুলির ঘটনাটি যুক্ত হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
১ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৪ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
৮ মিনিট আগে