
গাজীপুরের টঙ্গীতে উল্টো পথে প্রাইভেট কার চালাতে বাধা দেওয়ায় পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন যুবক। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় রাতেই কাজী শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর সঙ্গে থাকা অন্যারা পালিয়ে যায়। কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীনসহ (২৫) ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
৬ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৮ ঘণ্টা আগে