
কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবির (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান আবির বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।কক্সবাজার জেলা প্রশাসনের সৈকতকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন জানান, আবির ও তাঁর তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপন বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে তাঁরা সৈকতের সুগন্ধা পয়েন্ট গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান। প্রায় ৩ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে একই সৈকতে আবিরের নিথর দেহ একই সৈকতে ভেসে ওঠে। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, নির্দেশনা না মেনে অনেকেই সাগরে গোসলে নামেন। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, মারা যাওয়া যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
যুবককে ঘরে আটকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মোবাইলে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে৷ ‘মাথায় বাড়ি দিছিলে’ বলেই আঘাত করতে থাকে।
২১ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৪ মিনিট আগে
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে মোট ১২ সদস্যের দুটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে