
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে পথচারী ও কয়েকজন তরুণ তাঁকে আটক করে শাহ আলী থানার পুলিশকে দেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে ফাহিমকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তাঁরা তাঁকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের ঘটনায় একাধিক হত্যা মামলা রয়েছে।
আর এস ফাহিম চৌধুরী ইউটিউব ও ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত মুখ। তিনি মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ অনুসারী। ৫ আগস্টের পর দেশের বাইরে ছিলেন কয়েক মাস। গত ২১ ফেব্রুয়ারি দেশে আসেন। দেশে আসার পর তিনি পুনরায় কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে দিচ্ছিলেন। বিষয়টি ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন জানার পর তাঁকে গ্রেপ্তারের দাবি জানায়।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
২১ মিনিট আগে
আট মাসের শিশু জান্নাতুল মাওয়া হামে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চার দিন অপেক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড পায়। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু এখন শিশুটির ভীষণ শ্বাসকষ্ট। চিকিৎসক আবার আইসিইউতে নিতে বলেছেন।
২৩ মিনিট আগে
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডোবায় ডুবে অলি ও আলী (৪) নামের যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে