
চট্টগ্রামের আনোয়ারায় শিশুসন্তানসহ গৃহবধূ সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী মোহাম্মদ মিজানুর রহমানকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুমি ও শিশুসন্তান ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মিজানুরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
এ ঘটনায় সুমির ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এতে সুমির স্বামী মিজানুর রহমান ও শাশুড়ি রিজিয়া বেগমকে আসামি করা হয়। ঘটনার পর থেকে মিজানুরকে পুলিশ হেফাজতে নিলেও তাঁর মা রিজিয়া বেগম পলাতক রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
আজ বিকেলে মামলার বাদী নজরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর বোনের মরদেহ আমাদের বাড়িতে এনে দাফন করা হয়। বোনের স্বামী-শাশুড়ি দুজনই পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। তাই, আমি তাদের আসামি করে মামলা করেছি।’
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ওই নারী ও তাঁর শিশুসন্তানের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
৬ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৮ ঘণ্টা আগে