
তেল না পেয়ে বাগ্বিতণ্ডার জেরে নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার যশোরের বাঘারপাড়া থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
আটক ব্যক্তির নাম সুজাত মোল্যা, তিনি জব্দ করা ট্রাকটির চালক।
র্যাব ও পুলিশ জানিয়েছে, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ট্রাকটি টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।
বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকের চালককে আটকের বিষয়টি র্যাব-৬ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে সন্ধ্যা ৬টায় প্রেস বিফ্রিং করার কথা জানান তিনি।
এর আগে গতকাল শনিবার রাতে নড়াইল সদরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না পেয়ে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। পরে ট্রাকটি টান দিলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদার চাকায় পিষ্ট হন। এ সময় আরও একজন গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রসূতি (সিজারিয়ান) অস্ত্রোপচারসহ (অপারেশন) অন্যান্য চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে....
১৩ মিনিট আগে
কুমিল্লার পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
১৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপপরিচালক মো. রাজিউর রহমান (ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক
৩০ মিনিট আগে
নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইকচালকেরা। আজ রোববার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। বাইকচালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের মজুত থাকলেও তা বাইকারদের না দিয়ে গভীর রাতে খুচরা বিক্রেতাদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। নামমাত্র কিছু বাইকারদের তেল দিয়ে পাম্প বন্ধ
৩৫ মিনিট আগে