
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রসূতি (সিজারিয়ান) অস্ত্রোপচারসহ (অপারেশন) অন্যান্য চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় শেরপুরের সিভিল সার্জন মো. শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ন আহমেদ নূর উপস্থিত ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্লব হাসান মিন্টু নামের এক ব্যক্তি প্রায় তিন মাস ধরে উত্তর বাজারের একটি ভাড়া ভবনে মায়ান জেনারেল হাসপাতাল নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। অনুমোদন না থাকলেও সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এ ছাড়া গত শুক্রবার এক প্রসূতির অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তিনি মারা যান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ হাসপাতালটিতে স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জানতে চাইলে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু বলেন, ‘আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমাদের হাসপাতাল থেকে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।’
নালিতাবাড়ীর ইউএনও রেজওয়ানা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মায়ান জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করি। এ সময় হাসপাতালটির অনুমোদনের কাগজপত্র না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর তারা পুনরায় কার্যক্রম চালাতে পারবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে