
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রথমে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, পরে সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারুণ্যের অহংকার তারেক রহমান কাজ করছেন। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের পক্ষে বিএনপি কোনো আপস করবে না।’

সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার রাকিব হোসেন পাটওয়ারী গ্রুপ ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ এলাকার মিতুলের নেতৃত্বে সাত-আটজনের একটি দল আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের এক সদস্যকে...
২১ মিনিট আগে
ভাঙারি ব্যবসায়ী আলী হোসেন জানান, অসীম কুমার দাস তাঁর দোকানে গিয়ে দোকান বন্ধ পেয়ে শাটারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করেন এবং কিছু পুরোনো মালপত্র বিক্রির কথা বলেন। পরে তিনি মালপত্র কিনতে গেলে দেখতে পান, সেগুলো সরকারি গুদামের। প্রথমে তিনি কিনতে রাজি না হলেও অসীম কুমার দাস তাঁকে বলেন...
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে...
৩ ঘণ্টা আগে