
শরণখোলায় কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হয়েছেন ৩ আসামি। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মিজানুর রহমান।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এক প্রেস ব্রিফিংয়ে রিয়া মনি হত্যাকাণ্ড রহস্য উদঘাটনের কথা জানিয়ে বলেন, বুধবার (২৫ মার্চ) শরণখোলা থানায় এ হত্যা মামলা দায়ের হওয়ার পরে পুলিশের একাধিক টিম মাঠে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠায়। আসামীরা হলেন, রফিকুল ইসলাম রুবেল (৩৫), মিজানুর রহমান (২৩) ও তুহিন (২১)। এদের মধ্যে মিজানুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে শুক্রবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ওসি জানান, নিহত রিয়া মনি হানিট্রাপে টাকা আদায় করতেন। আসামিদের সাথে রিয়া মনির শারীরিক সম্পর্ক ও মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন গ্রেপ্তার আসামিরা। বাকী আসামিদের আটক করতে অভিযান চলছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনে রাস্তার উপর থেকে কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রিয়া মনির বাবা মো. আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জন আসামীর নামে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের ফসলের খেত প্লাবিত হয়েছে। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। জানা গেছে, উপজেলার বোরারঘাট নদীর বাঁধে সৃষ্ট ২০০-৩০০ মিটার ভাঙনের অংশ দিয়ে গত শুক্রবার রাতে গ্রামগুলোতে পানি ঢোকে। এতে বোরো ধান, ভুট্টা ও বাদাম
১৫ মিনিট আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল (২৯ মার্চ) রোববার অনুষ্ঠিত হবে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবার। নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১ হাজার ২০২ জন
২৭ মিনিট আগে
কুমিল্লা নগরীকে বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
২৮ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে