
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে ফ্যানের পাখা শিক্ষার্থীর ঘাড়ের ওপর পড়ে তিনি আহত হন। পরে শ্রেণিশিক্ষকের সহায়তায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত ওই শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ।
এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁরা শ্রেণিকক্ষসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় দুই মাস ছুটির পর ক্লাস শুরু হয়েছে। এ সময়ের মধ্যে সরঞ্জামাদির কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকি করা হয়নি। ফ্যানের নাট-বল্টুতে মরিচা ধরার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিয়মিত ক্লাসরুমের সব সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বল্টুর কোনো সমস্যার কারণে এমনটি ঘটেছে। ইতিমধ্যে আমরা সব কক্ষ আবার পরীক্ষা করার কাজ শুরু করেছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে