
কুমিল্লা নগরীকে বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সরকারের নির্দেশনা অনুযায়ী সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ডে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন শেষে কুসিক প্রশাসক এসব কথা বলেন।
কুসিক প্রশাসক বলেন, দ্রুত বর্ধনশীল এ নগরীতে বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। কিন্তু সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যানজট, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় নিয়মিত মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ইউসুফ মোল্লা বলেন, একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি সত্যিকারের পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে