
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন দ্রুত হচ্ছে। এই কার্ড বিতরণে কোনো ধরনের বৈষম্য করা হবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড হতদরিদ্ররা পাবেন। এতে কোনো সন্দেহ নেই। বিতরণে কোনো ধর্ম, বর্ণ, গোত্র এবং কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। প্রাথমিক পর্যায়ে ৮টি কিংবা ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হচ্ছে। পরে পর্যায়ক্রমে সব উপজেলার হতদরিদ্রের মাঝে বিতরণ করা হবে।
গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী ডা. জাহিদ বলেন, ‘গ্রাম অঞ্চলে এমন কোনো রাস্তা থাকবে না, যেখানে মা বলবে রাস্তার কারণে আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়—এমন কথা শুনতে চাই না। এমন অপবাদ থেকে পরিত্রাণ পেতে সড়ক উন্নয়নে কাজ করা হবে।’
এ ছাড়া তাঁর নিজ নির্বাচনী এলাকায় মাদক, জুয়ার আসর বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করীম স্বর্ণা।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আর মুসা, জেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মণ্ডল, জেলা মহিলাবিষয়ক উপপরিচালক মো. মোর্শেদ আলী খান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, মহিলাবিষয়ক কর্মকর্তা মোশারত জাহান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে