
রংপুরের মিঠাপুকুরে আজ সোমবার থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করা শুরু হলো। এ উপলক্ষে উপজেলার পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে একটি উদ্বোধনী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে। এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে হাঁড়িভাঙা আমের বিশাল অবদান রয়েছে। এ জন্য এই আমের গুণগত মান অক্ষুণ্ন রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
৮ মিনিট আগে
রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১ ঘণ্টা আগে