
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি রেলপথে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেনগুলোয় প্রচণ্ড ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেও ফিরছে মানুষ।
আগামীকাল রোববার থেকে দেশের শিল্প কারখানাগুলো সচল হচ্ছে। কর্মস্থলমুখী মানুষের স্রোত শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।
আজ শনিবার শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনগুলোয় যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও গাদাগাদি করে বসে যাচ্ছে মানুষ। অনেক যাত্রীকে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজার কাছে ঝুলে যেতে চোখে পড়ে। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক যাত্রী শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি। বাধ্য হয়ে সড়কপথে কর্মস্থলে রওনা হয়েছেন অনেকে।
ট্রেনের যাত্রীরা জানান, শুক্রবার থেকে ট্রেনে মানুষের চাপ শুরু হয়েছে। আজ আরও বেশি ভিড়। ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। যানজট থেকে বাঁচতে ট্রেনযাত্রা বেছে নিলেও ভোগান্তি ভালোই পোহাচ্ছেন তাঁরা। গরমে অনেক যাত্রী হাঁসফাঁস করছেন। বিশেষ করে গরম আর মানুষের ভিড়ে শিশুদের অবস্থা কাহিল হয়ে পড়ছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান আজকের পত্রিকাকে বলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে শুক্রবার থেকে যাত্রীদের চাপ বাড়ছে। মোহনগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা সব ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনের ছাদেও তিলধারণের ঠাঁই নেই।

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের ফসলের খেত প্লাবিত হয়েছে। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। জানা গেছে, উপজেলার বোরারঘাট নদীর বাঁধে সৃষ্ট ২০০-৩০০ মিটার ভাঙনের অংশ দিয়ে গত শুক্রবার রাতে গ্রামগুলোতে পানি ঢোকে। এতে বোরো ধান, ভুট্টা ও বাদাম
১৫ মিনিট আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল (২৯ মার্চ) রোববার অনুষ্ঠিত হবে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবার। নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১ হাজার ২০২ জন
২৭ মিনিট আগে
কুমিল্লা নগরীকে বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
২৮ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে