
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত ৬ সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে নৌ-পরিবহন মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাজবাড়ীর জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ-পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
কমিটির কার্যপরিধিতে ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
যুবককে ঘরে আটকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মোবাইলে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে৷ ‘মাথায় বাড়ি দিছিলে’ বলেই আঘাত করতে থাকে।
২১ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৪ মিনিট আগে
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে মোট ১২ সদস্যের দুটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে