
যথাযোগ্য মর্যাদায় রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে কলেজের স্বাধীনতা মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশপ্রেমমূলক গান পরিবেশিত হয় এবং দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাসানটেক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সুফিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ভুঞা। সভাপতিত্ব করেন গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন কমিটির আহ্বায়ক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন।
আলোচনায় অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ‘একটি জাতির স্বাধীনভাবে নিশ্বাস নেওয়ার গোড়াপত্তন হয়েছিল এই দিনে। তাই প্রতি বছর মার্চ মাসের ২৬ তারিখ জাতির জন্য স্মরণীয় দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা সহস্র বছরের ঐতিহ্য-সমৃদ্ধ আত্মমর্যাদায় বলীয়ান একটি জাতির একজন হতে পেরে গর্বিত আমরা।’

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
যুবককে ঘরে আটকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মোবাইলে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে৷ ‘মাথায় বাড়ি দিছিলে’ বলেই আঘাত করতে থাকে।
৩০ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৩ মিনিট আগে
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে মোট ১২ সদস্যের দুটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে