
দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল আল সামস (৭) নামের এক শিশুর পায়ের রগ কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজুল আল সামস ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সামস ইফতারের পর নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। এ সময় শিশুটির পায়ের রগ কাটা, ডান পায়ের ঊরুতে কাটা, ঘাড়ের ডান পাশে কাটা, ডান হাতের বাহুতে কাটাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এটি যেহেতু পার্শ্ববর্তী থানার ঘটনা, তাই তাদের খবর দেওয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সেখানে বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে