
জয় দিয়ে মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে আজ নিজেদের প্রথম উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪ রানে জিতেছে বাংলাদেশের নারী ‘এ’ দল।
আগে ব্যাট করে ফাহিমা খাতুনের বাংলাদেশ ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১১৫ রান। জবাবে লঙ্কান মেয়েরা ম্যাচটিকে রান আর বলের সমীকরণে নিয়েও জিততে পারেনি; ৯ উইকেটে ১১১ রান তুলে হেরেছে মাত্র ৪ রানে। শেষ ওভারে জয়ের জন্য ২ উইকেট হাতে থাকা লঙ্কান মেয়েদের দরকার ছিল ১৩ রান। কিন্তু ফাহিমা খাতুনের ওভারে তারা ১ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৮ রান।
টস জিতে আগে ব্যাটিং বেছে নিলেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। ইশমা তানজিন ও শামিমা সুলতানা ওপেনিংয়ে ৪৮ রানের জুটি গড়েছিলেন। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক লাগে ইনিংসে। ৪৮ থেকে ৮১—মাঝের ৩৩ রান যোগ করতেই বাংলাদেশ দল হারিয়ে ফেলে ৪ উইকেট।
১৯ বলে ১৭ রান করে ইনিংসের ষষ্ঠ ওভারে আউট হন শামিমা। কিছু সময় পর তাঁকে অনুসরণ করেন ইশমাও। তবে আউট হওয়ার আগে ২৫ বলে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইশমা। ৪টি চারে সাজানো তাঁর ইনিংস। দুই ওপেনার হারানোর পর দ্রুতই ফিরে যান রুবাইয়া হালদার (১১) ও তাজ নেহরা (১)। এরপর দলীয় ১০৪ রানে তিনে নামা শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে বিদায় নেন। তার বিদায়ের পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস। শেষ ১১ রান যোগ করতেই বাংলাদেশ হারায় শেষ ৫ উইকেট। সাচিনি নিসানসালা ১৪ রানে নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়ায় এসে হানসিমা করুণারত্নে ২৬ এবং আমা কাঞ্চনা ২৩ রান করলেও লঙ্কান মেয়েদের ইনিংস শেষ হয় ১১১ রানে। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা সানজিদা আক্তার মেধা।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২০ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৪১ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে