
ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই)। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা তো বটেই, ডেল স্টেইন-রবিন উথাপ্পারাও ধুয়ে দিয়েছেন বিসিসিআইকে। লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেদিন ম্যাচ বাতিল হওয়ার পর বিশেষ ব্যবস্থা নিল উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা (ইউপিসিএ)।
লক্ষ্ণৌতে পরশু রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি বাতিল হওয়ার পর ভক্ত-সমর্থকদের অনেকেই টিকিটের টাকা ফেরত চেয়েছেন। এবার তাঁদের সুখবর দিল উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা। কোন উপায়ে দর্শকেরা টিকিটের টাকা ফেরত পাবেন, সেই ব্যবস্থাও বাতলে দিল ইউপিসিএ। সংস্থাটির সচিব প্রেম মনোহর বলেন, ‘যেসব ভক্ত-সমর্থকেরা অনলাইনে টিকিট বুকিং দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে পরিমাণ টাকা দিয়ে টিকিট কিনেছেন, পুরোটাই ফেরত দেওয়া হবে। টিকিটের অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে নোটিফিকেশন যাবে ইমেইলে। আপডেট পেতে যেন তাঁরা নিয়মিত ইমেইল খেয়াল রাখেন।’
অনলাইনে টিকিট না কেটে যাঁরা স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটেছেন, তাঁরাও টিকিটের টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন মনোহর। ইউপিসিএ’র সচিব বলেন, ‘যাঁরা অফলাইনে টিকিট কেটেছেন, তাঁদের অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে ক্রয়কৃত টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র দরকার। সবকিছু যাচাই-বাছাই করে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।’
বাংলাদেশ সময় পরশু সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বারবার ম্যাচের পর্যবেক্ষণের সময় বদলানো হয়। ছয় দফা অবস্থা পর্যবেক্ষণের পর বাংলাদেশ সময় রাত ৯টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ উপমহাদেশে এখন শীতকালের কারণে ঘন কুয়াশা অপ্রত্যাশিত নয়। কিন্তু গতকাল লক্ষ্ণৌতে হার্দিক পান্ডিয়াসহ অনেক ক্রিকেটারকেই মাস্ক পরে ঘুরতে দেখা গেছে। একটা পর্যায়ে ভারতীয় দল ড্রেসিংরুমের ভেতরেই নিজেদের আবদ্ধ করে রাখে।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত জিতেছে ২-১ ব্যবধানে। টেস্টে স্বাগতিকদের ২-০ ব্যবধানে ধবলধোলাই করে প্রোটিয়ারা।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে