ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
আলোকচিত্রপুরাণ বইটিতে ব্রিটিশ আমলের অবিভক্ত বাংলায় প্রকাশিত ফটোগ্রাফি বিষয়ের আদি প্রবন্ধগুলো গ্রন্থিত হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইটি নিয়ে আলোচনা করবেন জ্যেষ্ঠ আলোকচিত্রী ও শিক্ষাবিদ শহিদুল আলম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুভা নাহিদ চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম, আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও কিউরেটর তানজিম ওয়াহাব।
অনুষ্ঠানে বইটির সম্পাদক সাহাদাত পারভেজ ও কথাপ্রকাশের স্বত্বাধিকারী জসিম উদ্দিন এই গ্রন্থ প্রকাশের পেছনের গল্প তুলে ধরবেন।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৪ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৬ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৮ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে