
বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ছয় সপ্তাহের আবাসিক এই ফেলোশিপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেলোশিপে যাতায়াত, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নেন।
বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন এবং স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপে অংশ নিয়েছেন। এবার প্রথম একজন বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।
মশিউল আলম ৩ আগস্ট ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ৪ আগস্ট শুরু হচ্ছে তাঁর ফেলোশিপ পর্ব। সেখানে অবস্থানকালে তিনি তাঁর নতুন উপন্যাস লাল আকাশ-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট বিশ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।
উল্লেখ্য, মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নিয়েছিলেন, যা বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৪ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৭ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৯ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে