খুবই অস্থিতিশীল অবস্থায় আছি আমরা। এই অবস্থাকে বাইরে থেকে মনে হবে আইন-শৃঙ্খলার [পরিস্থিতির] অবনতি। তা তো বটেই। রাষ্ট্রের যে তিনটি অঙ্গ—নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, তারা কেউই নিজ নিজ দায়িত্ব পালন করছে না। তবে তার মধ্যে সমাজের আদর্শিক বাস্তবতাও প্রতিফলিত হচ্ছে। বাস্তবতা হচ্ছে এই যে, এ সমাজের প্রতিটি মানুষ টাকার শাসনে চলে গেছে এবং প্রত্যেকে টাকা খুঁজছে। সেটাকেই আদর্শ ভাবা হচ্ছে। ধনী হওয়াই যথেষ্ট, কীভাবে ধনী হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আগে যারা ঘুষ খেত, কালোবাজারি করত তাদের অপরাধী হিসেবে গণ্য করা হতো। তারা নিজেরাও তা মনে করত। কিন্তু আজকের সমাজে তারাই কর্তা হয়ে দাঁড়িয়েছে। ঋণখেলাপিরা দস্যুতা করছে, মানুষের গচ্ছিত টাকা নিয়ে নিচ্ছে। দস্যুদের মধ্যে যে অপরাধবোধ থাকে তা ঋণখেলাপিদের নেই। লুণ্ঠনের যে মনোভাব সেটাই অরাজকতা সৃষ্টির কারণ। রাস্তাঘাটে দেখা যায় কেউ নিয়ম মানছে না, কে আগে যাবে সে প্রতিযোগিতায় ব্যস্ত সবাই। ফলে গতি বাড়ছে না।
...অপরাধীর কোনো শাস্তি হচ্ছে না। অপরাধী টাকার জোরে পার পেয়ে যাচ্ছে। অপরাধীর শাস্তি না হলে অপরাধ বাড়বেই। মানুষ স্বর্গীয় প্রাণী নয়। তার মধ্যে অপরাধপ্রবণতা থাকবেই। এই ইতর প্রবৃত্তিকে শাসন করা দরকার। শাসন করার দুটি পদ্ধতি আছে—একটি হচ্ছে অপরাধ করলে শাস্তি দেওয়া হবে, দ্বিতীয়টি হলো দৃষ্টান্ত। শাস্তিও বটে, আবার দৃষ্টান্ত তুলে ধরাও বটে, দুটোই চাই। যাদের দেখে পরোপকারী দেশপ্রেমিক হওয়া যায়, সে দৃষ্টান্তের অভাব রয়েছে। ’৪৭ সালের পর থেকে ’৭১ সাল পর্যন্ত ধারাবাহিকতায় তরুণের সামনে একটা লক্ষ্য ছিল, বিশ্বাস ছিল সে এ-ব্যবস্থাকে বদলাবে। বদলাবার সে-স্রোতধারা ক্রমাগত বিকশিত হয়ে রূপ নিয়েছিল মুক্তিযুদ্ধের।...স্বাধীনতার পরেই যদি আমরা সমাজবদলের আন্দোলনকে শক্তিশালী করতে পারতাম তবে তরুণ এ-আন্দোলনে যোগ দিত, চরিতার্থতা খুঁজে আনন্দ পেত—বুঝত সামনে ভবিষ্যৎ আছে। এগুলো এখন দেখা যাচ্ছে না।
সূত্র: সিরাজুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎকার, মুক্তিযুদ্ধকে যে দৃষ্টিতে দেখব, জাহীদ রেজা নূর, প্রথম আলো, ১৩ ডিসেম্বর ১৯৯৮

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে