এটাকে সংক্ষেপে এনজিভি নামে ডাকা হয়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে অবস্থিত এটি একটি শিল্পকলা জাদুঘর। এটি ১৮৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ও সর্বাধিক পরিদর্শিত শিল্পকলা জাদুঘর। এ জাদুঘরের সংগ্রহ অস্ট্রেলিয়ার যেকোনো গ্যালারির মধ্যে সবচেয়ে বড়। এখানে ৭৬ হাজারের বেশি শিল্পকর্ম রয়েছে। এই সংগ্রহ দুটি স্থানে সংরক্ষিত: একটি হলো ন্যাশনাল গ্যালারি অব ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল, যা সাউথব্যাংকে মেলবোর্ন আর্টস প্রিসিংকটে সেন্ট কিল্ডা রোডে অবস্থিত; এবং ইয়ান পটার সেন্টার: ন্যাশনাল গ্যালারি অব ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, যা কাছাকাছি ফেডারেশন স্কয়ারে অবস্থিত। এ ভবনটি স্যার রয় গ্রাউন্ডসের নকশায় নির্মিত হয় এবং ১৯৬৮ সালে উদ্বোধন করা হয়। পরবর্তীকালে মারিও বেল্লিনি এটি পুনর্নির্মাণ করেন এবং ২০০৩ সালে পুনরায় খোলা হয়। এখানে গ্যালারির আন্তর্জাতিক শিল্প সংগ্রহ রাখা আছে এবং এটি ভিক্টোরিয়ান হেরিটেজ রেজিস্টারে অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইয়ান পটার সেন্টার: ন্যাশনাল গ্যালারি অব ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ল্যাব আর্কিটেকচার স্টুডিওর নকশায় নির্মিত হয় এবং ২০০২ সালে উদ্বোধন করা হয়। এখানে গ্যালারির অস্ট্রেলিয়ান শিল্প সংগ্রহ সংরক্ষিত।

স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
২ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
৪ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
৯ দিন আগে
২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
১০ দিন আগে