২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন তো সেখানে দাঁড়িয়ে নো নো বলে প্রতিবাদ জানিয়েছিলাম। আমাকে বলতে শোনার সঙ্গে সঙ্গে আমার সহযোদ্ধারা, অন্য ছাত্ররাও নো নো বলে চিৎকার করে ওঠে। সেই সময়টাকে মনে পড়লে শিহরণ হয়। কী করছি, এর ফল কী হবে এসব না ভেবে, যেটা ঠিক মনে করেছি, সেটা করেছি।
আমি নিজেও নিজেকে ধন্য মনে করি যে, আমি তো ওই সাহসী কাজটা করেছিলাম। আমাকে অনেকে পরে বকাবকি করেছে। তবে হ্যাঁ, তাঁরা আমার ভালো চাইতেন বলেই বকেছেন। তবে অন্যটাও ছিল। অনেকে আমাকে পরমুহূর্ত থেকে বলা শুরু করল যে, তুই তো বিপদে পড়বি। এসব রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। ছাত্রদের ঢোকা উচিত হবে না। একসময় দেখবা, পাশে কেউ নেই। নানা রকমের ভয় দেখানো। বরং তাদের এসব কমেন্ট আমার নিজেকে বুঝতে হেল্প করেছিল, এখনো করে।
মানে হলো, আমি নেগেটিভ মন্তব্য থামিয়ে দিই না। আমি সেটা এগুতে দিই। একই সঙ্গে সেগুলো শুনে আমি নিজের বিবেচনা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিই। যখন কেউ বলে, তোমাকেই কেন করতে হবে? আমি বুঝি আমার কিছু করণীয় আছে। ফলে সবাইকে বলতে দিতে হবে। সবারটা শুনতে হবে। আমার ভাষা, আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রথম জায়গাতেই দাঁড়িয়ে প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছি যে কাজটা আসলে আমরা ভালোভাবে নিচ্ছি না। এমন পরিস্থিতিতে যদি কেউ বলে—কী দরকার ছিল? তাহলে বুঝতে হবে, আমরা ঠিক লাইনে আছি।
তথ্যসূত্র: উদিসা ইসলাম কর্তৃক আবদুল মতিনের সাক্ষাৎকার গ্রহণ, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ‘বাংলা ট্রিবিউন’-এ প্রকাশিত

স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
২ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
৪ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
৯ দিন আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১১ দিন আগে