‘অমানুষ’ সিনেমাটি সফল হয়েছিল। শক্তি সামন্ত ছিলেন ছবির পরিচালক। তিনি উত্তম, শর্মিলা ঠাকুর ও উৎপল দত্তকে নিয়ে ছবিটি তৈরি করেছিলেন।
শক্তি সামন্ত অনেক আগেই উত্তমকুমারকে জানিয়েছিলেন যে তিনি বড় ধরনের একটি বাংলা সিনেমা তৈরি করতে চান। শক্তিপদ রাজগুরুর ‘নয়া বসত’ নামে একটি জনপ্রিয় উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছিল সিনেমাটি। অভিনয়ের জন্য উত্তমকে যেতে হয়েছিল সুন্দরবন অঞ্চলে। ছবির বেশির ভাগ অংশের শুটিং এখানেই করবেন বলে শক্তি সামন্ত গোটা একটা গ্রামই তৈরি করে ফেলেছিলেন। বাংলা ও হিন্দি—এ দুই ভাষায় ছবিটি তৈরি হয়েছিল। সে সময় দুই ভাষাতেই ছবিটি দারুণ আলোড়ন তুলেছিল। কিশোর কুমারের গাওয়া ‘কী আশায় বাঁধি খেলাঘর’ এবং ‘বিপিন বাবুর কারণ সুধা’ গান দুটি বাজত পাড়া-মহল্লার মাইকে।
শক্তি সামন্তেরই আরেকটি হিন্দি ছবি ছিল ‘আজনবী’ নামে। সেই ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না আর জিনাত আমান। দুটি ছবি নিয়েই একটা বিশাল আয়োজন হয়েছিল তখনকার বোম্বের জুহু বিচে। সেটা ১৯৭৫ সালের কথা। উত্তমকুমার গেছেন সেই অনুষ্ঠানে যোগ দিতে। চোখের সামনে সমুদ্রের উত্তাল তরঙ্গ। নানা রঙের আলোকমালায় চারদিক আলোকিত। পুরো বোম্বের চলচ্চিত্রপাড়া যেন উঠে এসেছে এই অনুষ্ঠানে। দিলীপ কুমার, অশোক কুমার, সায়রা বানু, অমিতাভ বচ্চন, প্রেম চোপড়া, জিনাত আমান, রাজেশ খান্না, ডিম্পল, বিনোদ খান্না—কে নেই সেখানে?
সেই অনুষ্ঠানে দিলীপ কুমার যখন বক্তৃতা করলেন, তখন বোঝা গেল একজন শিল্পী আরেকজন শিল্পীকে কতটা বড় করে দেখতে পারেন। তিনি বললেন, ‘উত্তম ইজ উত্তম। উত্তমের মতো মহান শিল্পীকে আজ এই মঞ্চে সর্বসমক্ষে অভিনন্দন জানাতে পেরে আমি খুশি। আমি ওর প্রায় সব বাংলা ছবি দেখেছি—ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল। সচমুচ উত্তম সাহাব লা-জওয়াব কালাকার হ্যায়।’
সূত্র: উত্তমকুমার, আমার আমি, পৃষ্ঠা ১৩৪

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে