
বছরের শেষ রাত। আকাশ আলোয় ভরে উঠবে, নতুন বছরের আবাহনে মেতে উঠবে মানুষ। তবে সেই উল্লাসের মাঝে আমরা কি কখনো ভেবে দেখেছি, আমাদের কর্মকাণ্ডে এই পৃথিবীর অন্য বাসিন্দাদের ওপর কী ভয়াবহ প্রভাব পড়ে?
ধরে নিন, রাত ১২টা। রঙিন আতশবাজি আকাশে ছড়িয়ে পড়ছে, পটকার বিকট শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে আশপাশের কোনো পাখির হার্টবিট থেমে যাচ্ছে আতঙ্কে। গাছে বসে থাকা পাখি ভয় পেয়ে উড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে মাটিতে। দূরের কোনো শিশু চিৎকার করে উঠছে, আর বয়স্ক মানুষটি আতঙ্কে অসাড় হয়ে বসে আছেন।
এক রাতের আনন্দের জন্য এত এত জীবনকে কষ্ট দেওয়া, এমনকি কেড়ে নেওয়া—এ কি সত্যিই আনন্দের বহিঃপ্রকাশ হতে পারে?
২০২১ সালের রোম শহরের ঘটনাটি আমরা অনেকে জানি। খ্রিষ্টীয় নববর্ষে আতশবাজির শব্দে হাজার হাজার পাখি মারা যায়। তাদের মৃত্যু হয়েছিল স্রেফ ভয় ও আতঙ্কের কারণে। আমাদের দেশেও আতশবাজি কিংবা পটকার শব্দে শিশুদের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটেছে।
পটকা ও আতশবাজি শুধু প্রাণিকুলের জন্য নয়, আমাদের নিজেদের জন্যও ক্ষতিকর। এগুলোতে থাকা কার্বন, সালফার এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক বায়ুদূষণ ঘটায়। এসব গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে ক্যানসারসহ নানা মারাত্মক রোগ সৃষ্টি করে।
ফানুস ওড়ানো নিয়েও সতর্ক হওয়া প্রয়োজন। ফানুস থেকে লাগা আগুন শুধু সম্পদের ক্ষতি করে না, কখনো কখনো প্রাণহানিও ঘটায়। আমাদের শহুরে ঘনবসতিপূর্ণ পরিবেশে একটি ছোট আগুন কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা আমরা সাম্প্রতিক ঘটনাগুলো থেকেই বুঝতে পারি।
অনলাইনে এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে দেখা গেলেও, তার নিচে ব্যঙ্গাত্মক মন্তব্য বা ‘হা হা’রিঅ্যাক্ট’ দেখে মনে হয়, আমরা কতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে উঠেছি। আমরা কি বুঝি না, প্রকৃতি রক্ষা মানে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা?
আসুন, আমরা ভেবে দেখি, এক রাতের আনন্দের জন্য যদি একটি প্রাণীরও মৃত্যু হয়, তবে সেই দায় কি আমাদের নিতে হচ্ছে না? বছরের শেষ রাতটি কি আনন্দের হবে, নাকি আমাদের মানবিকতাহীনতার পরিচয় দেবে?
এই বছর শেষে আমরা আনন্দের নামে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকব। আতশবাজি, পটকা কিংবা ফানুসের বিকল্প অনেক নিরাপদ উপায়েই নববর্ষ উদ্যাপন করা যায়।
এই পৃথিবীতে কেবল আমরা মানুষ নই, অন্য প্রাণীরাও আমাদের মতো বাঁচার অধিকার নিয়ে এখানে আছে। আসুন, এই এক রাতের সংযমের মধ্য দিয়ে তাদের প্রতি ভালোবাসা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করি।
বছরের শেষ দিনটায় নয় খুনি হওয়ার পরিচয়; বরং হই প্রকৃতি ও জীবনের বন্ধু।

স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
২ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
৪ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
৯ দিন আগে
২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
১০ দিন আগে