
নারী অধিকারকর্মী, লেখক ও শিক্ষক নাদিরা ইয়াসমিনকে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁকে পূর্ণাঙ্গভাবে চাকরিতে পুনর্বহাল করতে এবং নারীদের মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে। গতকাল সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এসব কথা জানায় পেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের মে মাসে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন তীব্রতর হয়। তিনি একজন লেখক, সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক।
শিক্ষাজীবনের পাশাপাশি ইয়াসমিন নারীর অধিকারবিষয়ক সংগঠন নারী অঙ্গনের প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির সাহিত্য পত্রিকা হিস্যার সম্পাদক। তিনি লৈঙ্গিক সমতার দৃঢ় সমর্থক এবং তাঁর সংগঠন গত এপ্রিলে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছিলেন।
ওই প্রতিবেদনে নারীর প্রতি বৈষম্য দূর করতে ৪৩৩টি সুপারিশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই ধর্মীয় রক্ষণশীলদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। কিছু সুপারিশ, বিশেষত কাঠামোগত লৈঙ্গিক বৈষম্য দূর করার প্রস্তাবগুলো, ইসলামি শরিয়াহর বিরোধী বলে তাঁরা দাবি করেন। হেফাজতে ইসলাম ঢাকায় সমাবেশ করে নারীবিষয়ক কমিশন বিলুপ্তিসহ নানা দাবি জানায়।
নাদিরা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের ওই সমাবেশের সমালোচনা করেন। এর পর থেকে হেফাজতে ইসলাম ও অন্যান্য রক্ষণশীল গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়।
পেন ইন্টারন্যাশনালের উইমেন রাইটার্স কমিটির চেয়ার জুডিথ হিল বলেন, ‘এই সাহসী ও প্রয়োজনীয় প্রতিবেদনটি (নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন) বাংলাদেশের নারীরা যে গভীর প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার, তা নিয়ে বহুদিনের আলোচনার দ্বার খুলে দিয়েছে। নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে নৃশংস অভিযানের ঘটনাটি শুধু হৃদয়বিদারকই নয়, এটি একটি সতর্কবার্তাও বটে। নারীর সম-অধিকারের পক্ষে তিনি সোচ্চার হয়েছেন, আর সে কারণেই তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে কেন এই সংস্কারমূলক কাজটি এত জরুরি। আমরা নাদিরার পাশে আছি এবং সরকারের প্রতিও একই আহ্বান জানাচ্ছি।’
পেনের বিবৃতিতে বলা হয়, নাদিরা ইয়াসমিনকে অনলাইন হয়রানি করা হয়, তাঁর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। এমনকি তাঁর কলেজ কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে চাকরি থেকে বরখাস্তের আলটিমেটাম দেয়। ২৬ মে শিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ জারি করে নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে এবং তাঁকে ‘বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়। এর ফলে তিনি শিক্ষকতা বা অন্যান্য একাডেমিক দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না, যা কার্যত বরখাস্তের সমান।
বিবৃতিতে বলা হয়, যদিও সুশীল সমাজ সরকারের প্রতি নাদিরা ইয়াসমিনকে হয়রানি থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে, অন্তর্বর্তী সরকার এখনো তাঁকে আগের পদে পুনর্বহাল করেনি বা তাঁর বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি।
নাদিরা ইয়াসমিনের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, নাদিরা ইয়াসমিনকে তাঁর একাডেমিক পদে পুনর্বহাল করতে এবং নারীর অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে, যাতে নাদিরা ইয়াসমিনসহ লৈঙ্গিক সমতার পক্ষে কথা বলা অন্যরা নিরাপদ পরিবেশে কোনো ভয় বা হয়রানির শঙ্কা ছাড়াই মত প্রকাশ করতে পারেন।’

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে