২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।

এ ছাড়া এভারেস্ট বেসক্যাম্পে ট্রেকিংসহ একাধিক ছোট শৃঙ্গ আরোহণ করেছেন ছোনজিন।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে