শিল্পী আলীর শিল্পকর্ম প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি গুলশানের আলোকি প্রদর্শনশালায়। তিনি শুধু শিল্পী নন, কবিও। ফলে তুলির আঁচড়ে অনুভূতি বাঙ্ময় করে তোলা তাঁর অনায়াস কাজ।
নারী মনের অব্যক্ত অনুভূতি কীভাবে ব্যক্তিজীবনে প্রভাব ফেলে, তার শিল্পরূপ উপস্থাপনে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন শিল্পী। তাঁর প্রায় সব তেলচিত্রে নারী মনের বিভিন্ন অনুভূতি ও উপসর্গ উপস্থাপিত হয়েছে শৈল্পিক মাত্রায়, পছন্দের রঙে এবং উচ্ছলতায়।
পূর্ব ও পশ্চিমের শিল্প নিয়ে তাঁর আগ্রহ ও চর্চার শুরু লন্ডনে থাকাকালে। সেখানে বিভিন্ন শিল্পালয় এবং চিত্র প্রদর্শনী তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে। শিল্পী নিজের টানাপোড়েনের মানসিক দ্বন্দ্ব ক্যানভাসে রংতুলির মাধ্যমে উপস্থিত করেছিলেন নানা চরিত্র ও প্রতীকে।
‘৩৬ জুলাই’ শীর্ষক চিত্রে রং ও বিষয়ের মাধ্যমে প্রভাবিত করে, মানসিক চাপ দিয়ে, তাদের মনকে বিষিয়ে তোলে, বিব্রত করে; পক্ষান্তরে তাদের প্রতিবাদের সাহসই বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতীকী কয়েকটি মুখ তার স্বচ্ছন্দ প্রকাশ। তাদের সংগ্রামী করে গড়ে তোলার এই দৃশ্য তেলচিত্রের প্রচ্ছন্ন কিন্তু ইঙ্গিতবাহী প্রকাশ।
সন্তানকে পিঠে বেঁধে, মাথায় বড় ঝুড়িতে বিক্রয়সামগ্রী নিয়ে পথ চলছে। এই অমানুষিক পরিশ্রম মায়ের জীবনের সঙ্গে কখন যে মিশে যায়, সে খবর থাকে না কারও কাছে। ‘মাদার সন অ্যান্ড কমার্স’ শিরোনামের তেলচিত্রে এই অভিব্যক্তি দেখা যায়।
‘হোপ অ্যান্ড ডিসপেয়ার’ শীর্ষক চিত্রে দেখা যায়, যুদ্ধে গাজা উপত্যকায় হাজারো লোক মারা গেছে, শত শত মায়ের কোল খালি, শত শত শিশু এতিম।
তাদের হতাশা আর প্রত্যাশার কথা মানবিক দৃষ্টিকোণ থেকে রংতুলির কোমল স্পর্শে শিল্পী তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে।
‘টি অ্যান্ড টয়েল’ চিত্রে পরিস্ফুট হয়েছে নারীর কুণ্ঠাহীন বা অনিরুদ্ধ চেতনা। তেলচিত্রে নারী মুখাবয়বের পেছনে আলংকারিক আঁকিবুঁকির দৃষ্টিনন্দন উপস্থাপন উল্লেখ করার মতো।
আরেকটি তেলচিত্র, নাম ‘আ ওম্যান অ্যাম আই’। এই চিত্রে দেখা যায়, নারী প্রতিকৃতির চারপাশে ফুলেল শোভা, ঝুলছে লতাপাতা। শিল্পী তাঁর স্যুভেনিরে তাকে উপস্থাপন করেছেন এক পুরুষের সঙ্গে তুলনা করে।

মানুষের মনের প্রশান্তি বাইরে থেকে আরোপ করা যায় না। এই মানবিক উপাত্তের বহিঃপ্রকাশ রয়েছে ‘সহনশীলতা’ বা ‘ফোর্বিয়ারেন্স’ নামের চিত্রকর্মে।
‘সং অব ফ্রিডম’ নামের আরেকটি চিত্রকর্ম থেকে একই রকম আভাস পাওয়া যায়।
‘দি আনর্যাভেলড সোল’-এর মানে হতে পারে ‘উন্মোচিত’ বা ‘উদ্ঘাটিত আত্মা’। এই চিত্রে শিল্পী নারীর জন্ম থেকে বেড়ে ওঠা, তারুণ্যের সব পর্যায়ে তার মানসিক ও শারীরিক ভোগান্তির বিষয় উল্লেখ করেছেন। বলেছেন, বৃক্ষের মতো তার দেহ সমূলে মাটিতে গ্রথিত আর তার দৃষ্টি আকাশমুখী।
এমন সব শিল্পকর্মের মধ্য দিয়ে শিল্পী তাঁর মনোজাগতিক চিন্তা ও চেতনার যে প্রকাশ জারি রেখেছেন, তাতে মনে হয়, তিনি নারীসত্তার অন্তর্নিহিত শক্তিকে উজ্জীবিত করেছেন। এরপর হয়তো শিল্পী আলী মানবজীবনের অন্য কোনো সূক্ষ্ম অনুভূতিকে শৈল্পিক নৈপুণ্যে তুলে ধরবেন, এই প্রত্যাশা।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে